The voice of Brahmanbaria || Local news means the world is

মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী-কে নাসির নগর ডিগ্রী মহাবিদ্যালয়ের সংবর্ধনা

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়াঃ

মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডঃ মোঃ ছায়েদুল হক (এম পি)কে সংবর্ধনা দিয়েছে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর ডিগ্রি মহাবিদ্যালয়। শুক্রবার বেলা ৪ ঘটিকায় কলেজ চত্তরে সংবর্ধনা অনুষ্টানটি অনুষ্টিত হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন এডঃ মোঃ ছায়েদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার, ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ রাফি উদ্দিন ,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ মোহাম্মদ গোলামনূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন রানা,আওয়ামীলীগ নেতা সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,নাসিরনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের (ওসি) ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের দর্শন বিভাগের প্রভাষক পার্থ প্রতীম সোম,অনুষ্ঠানের শরুতেই মাননীয় মন্ত্রীকে কলেজের পক্ষ থেকে সোনার নৌকা উপহার ও ছাত্রছত্রীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এলাকার ছাত্রছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে কলেজের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস প্রদান করেন মন্ত্রী।

Exit mobile version