
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত সোমবার রাতে ফালু মিয়া মোগড়া রেলস্টেশন এলাকার একটি বস্তি থেকে এক কিশোরীকে তুলে নিয়ে যায় ও পরে ধর্ষণ করে।
এক ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গতকাল বুধবার সকালে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে দুপুরে পুলিশ ফালু মিয়াকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে আখাউড়া থানার এস.আই. নূরুল ইসলাম বলেন, আমরা অভিযুক্ত ফালু মিয়াকে গ্রেপ্তার করেছি এবং কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।