The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ পিঠা মেলা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে পিঠা মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার(২৩ শে জানুয়ারী) সকাল ১০ টায় সদর উপজেলা কমপ্লেক্সে এই মেলার উদ্ধোধন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এতে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন ও সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। মেলায় মোট ১২ টি ষ্টল থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার নারী উন্নয়ন ফোরাম সদস্যদের তৈরী বিভিন্ন রকম পিঠা এই মেলায় প্রদর্শিত হবে।

Exit mobile version