The voice of Brahmanbaria || Local news means the world is

যমুনা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুকের মায়ের ইন্তেকাল

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুকের মা আছিয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…..রাজিউন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় ভৈরব পৌর শহরের ভৈরবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণ-গ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভৈরব পৌর মাতৃসদন মাঠে মরহুমার নামাজের জানাযা শেষে ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে আছিয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন যমুনা টেলিভিশনের এডিটর ইন ন্যাশনাল ডেক্স (ইনচার্জ) আহসানুল হক আসিফ। বিবৃতিতে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (খবর বিজ্ঞপ্তির)

Exit mobile version