The voice of Brahmanbaria || Local news means the world is

মডেল থানা পুলিশের অভিযানে কুখ্যাত চাঁদাবাজ জাহের এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী জহিরুল গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি: :ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই প্রেমধন মজুমদার ও এএসআই মোঃ বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-২১, তারিখ-০৯/০১/১৪ইং, ধারা-৩৮৫/৩৮৬/১০৯ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী  কুখ্যাত চাঁদাবাজ ১। মোঃ জাহের মিয়া (৩০), পিতা-মৃত আঃ রহমান, সাং-কলেজপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য যে, জাহের মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৫৪(০১)১৫, ধারা-১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩৩/৩০৭/১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরক আইনের ৩/৪/৬ বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/মোঃ বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ আজ বেলা ১৪.২৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনিছের সহযোগী ২। মোঃ জহিরুল ইসলাম (৩০), পিতা-আঃ রহমান, সাং-শিমরাইলকান্দি থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন দক্ষিণ মৌড়াইল ডাকবাংলোর মোড়স্থ জনৈক ডাবলু মিয়ার টং-দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ (ত্রিশ) পিছ ইয়াবাসহ গ্রেফতারপূর্বক উক্ত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০১টি মাদক মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।

অফিসার ইনচার্জ
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা
ব্রাহ্মণবাড়িয়া।
তারিখ-১৯-০১-২০১৫ ইং।

Exit mobile version