
জানা গেছে,শুক্রবার রাত প্রায় ২টার দিকে উপজেলার গোপীনাথপুর বাজারে ব্যাটারী নামক একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের রশীদের মাইক,বাবুলের ডেকোরেটর,আঃ রৌফের সিএনজি,সিরনের সিএনজি,সজ্জিতের ঔষুদের দোকান,খোকনের চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আখাউড়া উপজেলা ও কসবা কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দৃই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।
গতকাল শনিবার সকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থ পরিদর্শন করেছেন।