The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-বাসে আগুন, হাত বোমার বিষ্ফোরণ

শামীম উন বাছির ::টানা অবরোধের ফলে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূরপাল্টার কোন যানবাহন চলাচল করেনি। তবে শহরের অভ্যন্তরে হালকা যানবাহন সীমিত আকারে চলাচল করছে। গত বৃহষ্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শেরপুর মাজার গেইট এলাকায় রাস্তায় পেট্রোলে আগুন দিয়ে ব্যারিকেড দেয় অবরোধকারীরা। এসময় একটি ট্রাকে বেশ কয়েকটি হাত বোমার বিষ্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পরে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি ট্রাক ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হাত বোমার বিষ্ফোরণের শব্দ শোনা যায়। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত বৃহষ্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ১৩জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version