The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মী আটক

ডেস্ক ২৪::লাগাতার অবরোধ ও হরতালে নাশকতামূলক কর্মকা- এড়াতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১১টা থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপির ১৬ জন ও জামায়াতের ২ জন রয়েছে। এছাড়া হরতালের দিন ভোর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি নিয়মিত টহল দিচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Exit mobile version