The voice of Brahmanbaria || Local news means the world is

হরতাল সফলে জেলা বিএনপির অভিনন্দন:: গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি

বিএনপির চেয়ারর্সন, ২০ দলীয় জোট নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে টানা অবরুদ্ধ করে রাখা, দলীয় নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতার, হামলা, মামলা, নির্যাতন এবং দেশনেত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানকে প্রণনাশের উদ্দেশ্যে গুলি করে আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়াতে সর্বাত্মক ও সফল ভাবে পালন করায় জেলাবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন।

জেলা বিএনপি গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে


এছাড়া আজ সকালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নবীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ আনিছুর রহমান মহ্জু, এডঃ সংগ্রাম (ভাদুঘর ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক) সুলতানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হাজারীসহ অনেক নেতাকর্মীকে বিনা কারনে গ্রেফতার করা হয়। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অপর এক বিবৃতিতে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। পাশাপাশি পুলিশী তল্লাশীর নামে ঘরে ঘরে অত্যাচার ও হয়রানী বন্ধ করারও জোর দাবী জানান নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version