The voice of Brahmanbaria || Local news means the world is

সাংবাদিক মাসুক হৃদয়ের উপর হামলার ঘটনায় আখাউড়া মেয়রের নিন্দা

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দালাল-সন্ত্রাসী কর্তৃক দেশ টেলিভিশন ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়ের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আখাউড়া পৌরসভার মেয়র  তাকজিল খলিফা কাজল। এক বিবৃতিতে তিনি হামলাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন,পাসপোর্ট দালালদের এই হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। মুক্তচিন্তা বাধাগ্রস্ত করার অপপ্রয়াস।

Exit mobile version