The voice of Brahmanbaria || Local news means the world is

সৈয়দ তৈমুরের পিতা সৈয়দ সামছুল হকের ইন্তেকালে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেধাবী ছাত্রনেতা সৈয়দ তৈমুরের পিতা সৈয়দ সামছুল আলম (৮০) গতকাল মঙ্গলবার সকাল ৭টায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তাঁর মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Exit mobile version