The voice of Brahmanbaria || Local news means the world is

অবরোধের সমর্থনে ব্রাহ্মনবাড়িয়ায় বিক্ষোভ মিছিল, শহরে বিজিবি, র‌্যাব মোতায়েন, আটক ১৮


মনিরুজ্জামান পলাশ : ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। আজ রবিবার বেলা সাড়ে ১২টায় শহরের রেলগেইট এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। শহর প্রদক্ষিন শেষে পাওয়ার হাউস রোডে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে সাধারন সম্পাদক জহিরুল হক খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় কালিবাড়ি মোড় বিপুল সংঘ্যক পুলিশ বিজিবি মোতায়েন ছিল। এছাড়া শহরের বোডিং মাঠ এলাকায় ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দল অবরোধের সমর্থনে মিছিল বের করে। এদিকে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে ২০ দলীয় জোটের ১৮ নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। অন্যদিকে দুপুরে শহরের ফুলবাড়িয়া ও মুন্সেফপাড়ায় ১০ টি ককটেলের বিস্ফোরণ করে অবরোধকারীরা।

Exit mobile version