The voice of Brahmanbaria || Local news means the world is

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব রেজাউল ইসলাম :যুব সংহতির অভিনন্দন


ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এডঃ রেজাউল ইসলাম ভূঁইয়া জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় যুব সংহতির পক্ষে সভাপতি সৈয়দ মোকাব্বের, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সহ সভাপতি এডঃ হোসাইন আহমেদ রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আজিম খান বাবু ও সাংগঠনিক সম্পাদক সোলেমান মজুমদার প্রমুখ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার সুদক্ষ নেতৃত্বে জাতীয় পার্টির কর্মকান্ড আরো এগিয়ে যাবে। তারা এডঃ রেজাউল ইসলাম ভূইয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Exit mobile version