The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা থানার নবাগত ওসি(তদন্ত) মাঈন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাঈন উদ্দিন গত শুক্রবার সন্ধ্যায় জেলার কসবা থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে যোগদান করেন। কসবা থানার অফিসার ইনচার্জ(ওসি)এর কক্ষে এক সৌজন্য সাক্ষাতসহ মতবিনিময়কালে ওসি (তদন্ত) উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এই সময় কসবা থানা অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান,উপ পুলিশ পরিদর্শক(এস আই)মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।মতবিনিময় শেষে নবাগত অফিসার ইনচার্জ(তদন্ত)এর কক্ষে কসবা উপজেলা সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী নবাগত অফিসার ইনচার্জ(তদন্ত)মোঃমাঈন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করেন।
উল্লেখ্য,কসবা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃমফিজ উদ্দিন ভুইয়া ওসি হিসেবে আখাউড়ায় থানায় যোগদানের পর শূন্য স্থানে আশুগঞ্জ থানা থেকে বদলি হয়ে অফিসার ইনচার্জ(তদন্ত) হিসেবে উক্ত স্থানে মোঃ মাঈন উদ্দিন যোগদান করেছেন।

Exit mobile version