The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২৪০ নেতা-কর্মীর নামে মামলা ॥ গ্রেপ্তার-৬৭

শামীম উন বাছির ::ব্রাহ্মণবাড়িয়ায় গত রবিবার ও সোমবার পুলিশের সাথে ছাত্রদল ও বিএনপি সমর্থিত নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় সদর থানায় পৃথক ৪টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২৪০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
এসব ঘটনায় গত ৩দিনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৭জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জেলা বিএনপির  ২জন সিনিয়র নেতা রয়েছেন।
সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে অবরোধের পক্ষে মিছিল করার সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর থেকে বিএনপির সিনিয়র ২জন নেতাসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারওয়ার ভূইয়া খোকন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান কানন ও অ্যাডভোকেট ইমাম হোসেন রয়েছেন। এছাড়া গত সোমবার রাতে ২৩ জনকে, গত রবিবার রাতে ও সোমবার সকালে ৩৮ নেতা-কর্মীকে  গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সাথে যোগাযোগ করলে তিনি এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক সবাইকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Exit mobile version