The voice of Brahmanbaria || Local news means the world is

সেনাবাহিনী ৫’শ শীতার্থদের কম্বল বিতরন করেছে

স্টাফ রিপোর্টার॥ব্রাহ্মণবাড়িায় ৫’শ শীতার্থ দুস্থ জনগনের মাঝে কম্বল বিতরন করেছে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন প্রশিক্ষনে অবস্থানরত ১০১ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ১০ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সদস্যরা এই কম্বল বিতরন করেন।
গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫”শ কম্বল বিতরন করা হয়েছে। ১০ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ রাইসুল ইসলাম এ কম্বল বিতরন করেন। এসময় শীতার্থরা সেনাবাহিনীর কাছ থেকে কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Exit mobile version