The voice of Brahmanbaria || Local news means the world is

জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলমের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নবগঠিত কমিটির সভাপতি পদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল পৌর মেয়র আল মামুন সরকার নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিনারা আলম।
বিবৃতিতে তিনি জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্বে দল আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version