
মামলার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রোববারের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লাা কচি ও জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লাকে পৃথক দুটি মামলায় প্রধান আসামি করে ৯১ জনের নাম উল্লেখপূর্বক ১০২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে।
এদিকে নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ২ প্লাটুন, কসবা উপজেলায় ২ প্লাটুন ও ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড়ে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।