The voice of Brahmanbaria || Local news means the world is

জেলায় অপরাধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ তৎপর থাকায় পুলিশ সুপার মহোদয় সন্তুষ্টি জ্ঞাপন

গত ৩ই জানুয়ারি ২০১৫খ্রিঃ পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম (সেবা) বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সদর) সহ সকল সার্কেল এএসপি, সকল থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার অফিসার ও ফোর্সের কল্যাণ সম্পর্কে আলোচনা করা হয়। পরবর্তীতে বেলা ১টায় পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন মামলায় যেমন খুন, দাঙ্গা, ডাকাতি, ধর্ষণসহ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে আলোচনা হয়। জেলায় অপরাধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে পুলিশ তৎপর থাকায় পুলিশ সুপার মহোদয় সন্তুষ্টি জ্ঞাপন করেন। এছাড়াও আগামীতে অপরাধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে সভায় অংশগ্রহণকারী সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, সকালে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় জেলার বিভিন্ন ক্যাটাগড়িতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ০৫ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।“প্রেস বিজ্ঞপ্তি”

Exit mobile version