The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত

প্রতিনিিধি::ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর কলেজ গেট এলাকা থেকে সোমবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, ভোরে অজ্ঞাত (৪০) ওই ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ মহাসড়কে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে উপজেলার ইসলামপুর ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, সকালের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হয়েছেন।

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থানার সামনে মালবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘষে একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়। নিহত ব্যক্তর নাম কামাল মিয়া। তার বাড়ি যাত্রাপুর এলাকায়। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল হাইওয়ে ফাড়ির সাব-ইন্সপেক্টর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version