The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে মাদকসেবী ছেলেকে হাজতে দিলেন মা

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে::সরাইলে নিজের ছেলেকে জেল হাজতে পাঠিয়েছেন গর্ভধারিনী মাতা জরিনা বেগম। গত রোববার রাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদন্ড দিয়ে মিজান মিয়া (২৫) নামের এক যুবককে হাজতে পাঠিয়েছেন। পুলিশ ও ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, পূর্ব কুট্রাপাড়া গ্রামের বাসিন্ধা খোরশেদ মিয়া ও জরিনা বেগমের ছেলে মিজান। সে দীর্ঘদিন ধরে নিয়মিত মাদক সেবন করে আসছে। জোর পূর্বক পরিবারের লোকদের কাছ থেকে মাদকের টাকা যোগাড় করে থাকে। টাকা দিতে না পারলে প্রায়ই তার মা জরিনা বেগমকে মারধর করে। মাদকাসক্ত ছেলের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছে জরিনা। অবশেষে গত রোববার জরিনা বেগম ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে এস আই বোরহান মিজানকে গাঁজা সহ মিজানকে গ্রেপ্তার করেন। রাতে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এক বছরের জেল দিয়ে হাজতে প্রেরন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

Exit mobile version