The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে কৃষক খুন

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ সোমবার দিবাগত গভীর রাতে এক কৃষককে খুন করেছে র্দুবৃত্তরা। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল পূর্ব গ্রামে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। খুন হওয়ায় কৃষকের নাম মোঃ আব্দুল হাই(৪২)। তার পিতা নাম হাজী মোঃ আলাই মিয়া। তিনি আট সন্তানের জনক। নিহতের ভাগিনা মোঃ আলী হোসেন জানান সোমবার গভীর রাতে আব্দুল হাইয়ের প্রতিবেশী মোহাম্মদ আলীর ছেলে মোঃ ছিদ্দিক আলী(৪০) তার সঙ্গীয় আরো বেশ কয়েকজনকে নিয়ে আব্দুল হাইকে ঘর থেকে ডেকে বের করে নেয়। আব্দুল হাইয়ের বাড়ি থেকে আধা কি.মি. দূরে রুক্কু মিয়ার বাড়ির পাশে নিয়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হাইকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। সকালে রুক্কু মিয়ার বাড়ির লোকজন মাঠে লাশ দেখতে পেয়ে আব্দুল হাইয়ের বাড়িতে খবর দিলে তারা পুলিশের খবর দেয়। খবর পেয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুল কাদের, এস আই বাদল ও সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Exit mobile version