The voice of Brahmanbaria || Local news means the world is

সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য কাউন্সিলর আলী আহসান কাউছার “স্বপ্নকুড়ি বিজয় সম্মাননা” পদকে ভূষিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী আহসান কাউছার সফল কাউন্সিলর ও  সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন আয়োজিত “স্বপ্নকুড়ি বিজয় সম্মাননা ২০১৪” ও উদীয়মান বাংলাদেশ আয়োজিত “মহান বিজয় দিবস সম্মাননা ২০১৪” শিরনামে দুটি পৃথক পদক লাভ করেছেন। গত ১৪ ডিসেম্বর শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে “স্বপ্ন কুড়ি বিজয় সম্মাননা ২০১৪” ও  ২৪ ডিসেম্বর কাটাবন চিংড়ী চাইনিজ রেস্টুরেন্টে উদীয়মান বাংলাদেশের আয়োজনে “মহান বিজয় দিবস সম্মাননা ২০১৪” শিরনামে দুটি পৃথক পদকে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এক বিবৃতিতে পৌর কাউন্সিলর মোঃ আলী আহসান কাউছার এই পুরষ্কার লাভ করায় তিনি ভবিষ্যতে নিজ দায়িত্ব্য ও কতর্ব্য পালনে আরো বেশী কার্যকর ভুমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

Exit mobile version