The voice of Brahmanbaria || Local news means the world is

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

ঢাকার বকসি বাজারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

সকাল ১১ টায় জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক দপ্তর সম্পাদক এ.বি.এম মোমিনুল হক, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ। বক্তরা বকসি বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

Exit mobile version