The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ১-৩ জানুয়ারি কালজয়ী কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ স্মরণে অদ্বৈত মেলা অনুষ্ঠিত হবে

আগামী ১-৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ভাষার অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষে তিনদিন ব্যাপী অদ্বৈত মেলার আয়োজন করবে তিতাস আবৃত্তি সংগঠন। ১ জানুয়ারি সকাল ১০ টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। প্রধান অতিথি থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতিমন্ত্রী শ্রী ভানুলাল সাহা। পাক্ষিক মত ও পথ এর সহায়তায় এ মেলায় কর্মসূচীর মধ্যে থাকবে উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, লাঠিখেলা, অদ্বৈত জন্মভিটায় পুষ্পস্তবক অর্পণ, লোকগান, লোকনৃত্য, বাউল সঙ্গীত, কবিতা ও ছড়া পাঠ, শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগীতা, আবৃত্তি, অদ্বৈত সম্মাননা প্রদান, আলোচনা। এসকল কর্মসূচীতে ত্রিপুরা, ঢাকা, চট্রগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানের কবি, শিল্পী, সাহিত্যিকরা অংশ নেবেন।

Exit mobile version