The voice of Brahmanbaria || Local news means the world is

আগামী শুক্রবার জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকার বকসীবাজার মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে জিয়া অর্ফানেস ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় হাজিরা শেষে ফেরার পথে তার গাড়ি বহরে হামলার প্রতিবাদে আগামী শুক্রবার সকাল ১০টায় শহরের রেলগেইট চত্বর থেকে জেলা বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইবে। উক্ত বিক্ষোভ মিছিল কর্মসূচীকে সফল করার জন্য দলের সর্বস্তরের নেতৃবন্দকে উপস্থিত হয়ে কর্মসূচীকে সর্বাত্মকভাবে সফল করার জন্য উদ্বাত্ত আহবান জানান জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version