The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমার বিয়ে !!

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে::সরাইলে পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমা আক্তারের (১২) আজ বৃহস্পতিবার গায়ে হলুদ ও কাল শুক্রবার বিয়ে। উপজেলার পানিশ্বর (উত্তর) ইউনিয়নের বেড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রুমার বিয়ের দিনক্ষণ ঠিক করেছে তার পরিবারের লোকজন। মহা ধূমধামে চলছে বিয়ের আয়োজন। বয়স কম জেনেও বরের পক্ষের লোকজন এ বিয়েতে পিছিয়ে নেই। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে তৈরী করা হয়েছে দুইটি গেইট। স্থানীয় লোকজন জানায়, বেড়তলা গ্রামের সিরাজ মিয়ার শিশু কন্যা রুমার বিয়ে ঠিক করা হয়েছে একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে শাওনের (১৯) সংঙ্গে। উভয় পরিবারের কর্তা ব্যক্তিদের সম্মতিতেই হচ্ছে এ বাল্য বিয়ে। বর আশুগঞ্জ ফেরিঘাট এলাকায় শাওন ট্রেডার্স নামক রড সিমেন্ট বিক্রয়ের প্রতিষ্ঠানের মালিক শাওন মিয়া পাত্রীর বয়স কম এ কথা স্বীকার করে বলেন, পরিবারের লোকজন ঠিক করেছে। তাই বিয়ে করছি। বর্তমানে ব্যবসা করছে। রুমার পিতা সিরাজ মিয়া মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ার কথা স্বীকার করে বলেন, বিয়ের পর মেয়েটিকে আশুগঞ্জে নিয়ে ভর্তি করব। ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ রুমার এ বছর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা অংশ গ্রহন করার কথা জানিয়ে বলেন, এটা শতভাগ বাল্য বিয়ে। এ বিয়ে হতে পারে না। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, বিয়ের দাওয়াত পেয়েছি। বিলাটা দেখতে বড়-ই। চেয়ারম্যান মোঃ নূরুল হক ওই ছাত্রীকে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারের সুপারিশে সনদ দিয়েছি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ফাতেমা আক্তার বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে দেখছি। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আরিফ মোহাম্মদ বলেন, পঞ্চম শ্রেণীর ছাত্রীর তো বিয়ে হতে পারে না। তারপর সার্টিফিকেট দেখতে হবে।

Exit mobile version