The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ।

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে::সরাইল উপজেলা ছাত্রদলের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কতিপয় নেতা কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া আদালতে বি.এন.পির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের ও সমন জারির প্রতিবাদে জেলা ছাত্রদল কর্তৃক ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল এর নেতৃত্বে মিছিলটি সরাইল উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে, পরে স্থানীয় শহীদ মিনার চত্তরে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদল সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না , সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রানা আহম্মেদ জিল্লু, সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, হেমায়েত উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার , সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মুকুল , বি.এন.পি নেতা মশিউর রহমান , ডি.এম আলী, এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব, কলেজ ছাত্রদল সভাপতি মোস্তাক আলম খন্দকার রিগান, যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল সহ-সভাপতি সৈয়দ পলাশ,মোতাহার হোসেন আকবর, সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ছাত্রনেতা মোঃ খোকন,সাজীন,টিটু,বাবু,জাকির,হৃদয়,আহাদ,কামাল,জীবন প্রমুখ। বক্তরা অবিলম্বে জনাব তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রসমাজকে সাথে নিয়ে ছাত্রলীগের কতিপয় ব্যক্তিদেরকে রাজপথে শায়েস্তা করে উচিত শিক্ষা দেওয়া হবে ।

Exit mobile version