The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত দলের অভিনন্দন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, যুগ্ম সম্পাদক (১) এডঃ আনিছুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন জেলা জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত দলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এ. বি. এম. মোমিনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন চৌধুরী।
বিবৃতিতে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা বিএনপি তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও সুসংগঠিত হওয়ার মাধ্যমে বর্তমান অবৈধ সরকার পতনে বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি জেলা প্রবাস প্রত্যাগত দল জেলা বিএনপির নেতৃত্বে আস্থার সাথে সকল কর্মকান্ডে সম্পৃক্ত থেকে চলমান অবৈধ সরকার পতনের আন্দোলনে রাজপথে সক্রীয় থাকবে।

Exit mobile version