The voice of Brahmanbaria || Local news means the world is

ককটেল, ইয়াবা ও ছুরিসহ ০৩ সন্ত্রাসী গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ১নং পুলিশ ফাঁড়ীর এসআই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ১। মোঃ শামীম ড্রাইভার (২৯), পিতা-হারুন মিয়া, সাং-কাজীপাড়া, বর্তমান- সরকারপাড়া বানুর বাড়ির পার্শ্বে, ২। মোঃ রিমন (২৭), পিং মোঃ আব্দুল আউয়াল, সাং- সরকারপাড়া (বানুর বাড়ির পার্শ্বে), বর্তমান-শিমড়াইলকান্দি ধন মিয়ার ভাড়া বাড়ি, ৩। মোঃ আরিফ (২০), পিতা- মোঃ সফিক, সাং-উত্তর মৌড়াইল, বর্তমান- সরকারপাড়া বন্দের ভিতর, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াগণকে অদ্য-২২/১২/১৪ইং তারিখ দুপুর অনুমান ১৪.৩০ ঘটিকার সময় অত্র থানাধীন সরকারপাড়া বন্দের বালুর মাঠ এলাকা থেকে ১০ (দশ)টি লাল কসটেপ মোড়ানো তাজা বোমা (দেশীয় ভাষায় ককটেল) ও ১৮ (আঠার) পিছ ইয়াবা এবং ০৩টি ধারালো ছুরিসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০১টি মামলা রুজুপূর্বক আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।

Exit mobile version