The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে গ্রাম বাংলার ঐতিয্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খাড়াসা গ্রামে আজ শনিবার বিকালে বাংলার ঐতিয্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন এনএসআই’র যুগ্ন পরিচালক মাসুদ আলম। এসময় উপস্থিত ছিলেন তারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদল সাদির,উপজেলা যুবলীগের আহবায়ক মো.জিয়াউদ্দিন খন্দকার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু মুছা আহম্মেদ ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন মামুন প্রমুখ। এ সময় কয়েক হাজার গ্রামবাসি এ লাঠি খেলা উপভোগ করেন।

Exit mobile version