The voice of Brahmanbaria || Local news means the world is

“ডিবি পুলিশ কর্তৃক ৫০ কেজি গাঁজাসহ ০১ জন আটক”

জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা’র নেতৃত্বে এসআই মোঃ নুরুল আমীন, এএসআই মোঃ তারেক মাহমুদ ও সঙ্গীয় ফোর্সসহ গত ২০ শে ডিসেম্বর ২০১৪খ্রিঃ বিকাল ০৩.২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন বিশ্বরোড মোড় গোলচত্বর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে ঢাকাগামী প্রাইভেট কার নং-গ-২৭-৪৬৯৭ থামিয়ে তল্লাশী করে প্রাইভেট কারের ব্যাগডালার মধ্য হতে চার বস্তায় ৫০ কেজি গাঁজাসহ মোঃ মানিক মিয়া(৩৭) পিতা-মোঃ আব্দুল বারিক সাং-চওড়া দৌলতবাড়ী থানা-বিজয়নগর জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে উক্ত প্রাইভেট কারসহ আটক করতে সক্ষম হয়। এ সংক্রান্তে আটককৃত মোঃ মানিক মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Exit mobile version