
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সামছুল হকের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা তানভীর রুবেলের পরিচালনায় পাইকপাড়া দাসপাড়া বিদ্যালয় চত্বরে এক যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এ.বি.এম. মোমিনুল হক, আবু শামীম মোঃ আরিফ, মোঃ আলী আজম, শেখ মোঃ আজিম, এডঃ সামছুজ্জামান কানন, মোঃ আলমগীর হোসেন, মোঃ মাহিন, এডঃ আলী আজম চৌধুরী, শামীম মোল্লা, ইয়াছিন মাহমুদ, বায়জিদ হেলাল, সৈয়দ তৈমুর। এছাড়ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু জহর, মনিরুল হক স্বপন, এমদাদ আহমেদ সুমন বুলু মিয়া, যোবায়ের, জাহাঙ্গীর, হুমায়ুন, দিলারা বেগম, সুমেন সাহা, সমীর চক্রবর্তী, আনন্দ দাস, কপিল সূত্রধর, প্রসেঞ্জিত সাহা প্রমুখ।
যৌথ পরামর্শ সভা সমূহে বক্তারা বলেন, আগামী ২২ শে ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য স্ব স্ব ওয়ার্ড থেকে নেতাকর্মীগণ সুশৃঙ্খলভাবে সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্যমন্ডিত করবেন। পাশাপাশি অবৈধ সরকারের পতনকে তরান্বিত করার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।
বার্তা প্রেরক
আলহাজ্ব এ.বি.এম মোমিনুল হক
সাবেক দপ্তর সম্পাদক
জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া।
তাং- ১৮/১২/২০১৪ইং