The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে বিজয় দিবসে ব্যাডমিন্টন খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডিজুস বয়েজ ক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার রাতে উপজেলার কাঠাখালিতে রঙ্গিন টেলিভিশন ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আশুগঞ্জ শহর শিল্প বনিক সমিতি সভাপতি গোলাম হোসেন ইপটি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামলীলীগের প্রথম যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সি,বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আবু মোছা আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মইনুল হক মামুন। ফাইনাল খেলায় আরএফএল টিম ডিজুস বয়েজ ক্লাবকে পরাজিত করে রঙ্গিন টেলিভিশন বিজয়ী হন। পড়ে অতিথিরা খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

Exit mobile version