The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে বিজয় দিবসে আওয়ামীলীগের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন

প্রতিনিধি::রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে Ÿ্রাহ্মনবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার বিজয়  দিবসের শুভ সূচনা হয়। সরকারী, বেসরকারী, স্বায়ত্ব শাসিত বিভাগ/ সংস্থা, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনসহ সর্বস্তরের জনতা পাশপাশি বাংলাদেশ আওয়ামীলীগ আশুগঞ্জ উপজেলা শাখা রাত ১২ টায় উপজেলার হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে।
এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান,যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মুন্সী, এম এ আবুল খায়ের,মোয়াজ্জেম হোসেন মাজু ,আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, চরচারতলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর মুন্সী, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন বাদল,আবুল কালাম,আমিনুল ইসলাম বাক্কী,তারুয়া ইউপি চেয়ারম্যান বাদল সাদির প্রমুখ।স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের পূর্বে কয়েক হাজার নেতাকর্মি নিয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মাহবুবুর রহমান’র নেতেৃত্বে একটি বিজয় র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Exit mobile version