The voice of Brahmanbaria || Local news means the world is

আদর্শ ও কল্যাণময় রাষ্ট্র গঠনে ওলামায় কেরামদের অগ্রণী ভূমিকাপালন করতে হবে: শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

উলামাদের আপোষহীন সংগ্রামের কারণেই আজ আমরা সাধীন বাংলা দেশ নামক একটি রাষ্ট্র পেয়েছি। কিন্তু আজ আলেমদের কেই জঙ্গীবাদের অপবাদ দিয়ে ইসলামের দুশমনরা তাদের মিশন বাস্তবায়ন করতে হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

 বাংলাদেশে যদি ধর্ম অবমাননারোধে আইন থাকত তাহলে নাস্তিকতার সৃষ্টি হত না।

 ইসলাম আলেম উলামা ও কওমী মাদ্রাসার বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিচার নিশ্চিত করতে ছাত্র সমাজ ও তৌহিদী জনতাকে মুফতি আমীনির মত আপোহীন সংগ্রামে অবতীর্ণ হয়ে মাঠে ময়দানে বালিষ্ট ভূমিকা পালন করতে হবে।

 সর্বশেষে বাবুনগরী  আলেম উলামাদের কে ঐক্য বদ্ধ ভাবে নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে যে কোন আন্দোলন আসে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ে তা বস্তাবায়ন করার আহবান জানিয়েছেন।

 উক্ত অনুষ্ঠানে আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী সাহেবর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বিশেষ অতিথি আল্লামা মনিরুজ্জামান সিরাজী, প্রধান আলোচক : হা: মা: আবুল হাসানাত আমিনী, বিশেষ আলোচক: মুফতি শাখাওয়াত হোসাইন, আরো যারা উপস্থিত ছিলেন : আল্লামা মুহাম্মদ আলী, মুফতি মোবারকুল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা শামসুল হক, মাও: আবুল কাশেম, আল্লামা যুবায়ের আহমাদ আনসারী, মুফতি আব্দুর রহিম কাশেমী, আলহাজ্ব আবুল ফয়েজ , হা: মাও: ইদ্রীস।

Exit mobile version