The voice of Brahmanbaria || Local news means the world is

তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার ও আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে বর্তমান সরকারের অবৈধ মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে; কেন্দ্রীয় যুবদলের ডাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচী পালন করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় হাসপাতাল মোড়ে জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও আলী আজমের উপস্থাপনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি), সদস্য সচিব জহিরুল হক খোকন, জনাব জিল্লুর রহমান, গোলাম সারোয়ার খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, এবিএম মোমিনুল হক, যুবদলের যুগ্ন আহ্বায়ক হাজী মিজানুর রহমান, মাইনুল হোসেন চান, এডঃ রহিম গোলাপ, শাহেদ রিপন, শামীম মোল্লা, ইয়াসিন। উপস্থিত ছিলেন সর্বজনাব যুবদলের যুগ্ন আহ্বায়ক লোকমান হোসেন, নজির উদ্দিন আহমেদ, কাউছার মিয়া, শরীফ হোসেন, বিপ্লব, ইমনুন, জসীম, শাহীন, জালাল, মুসা, শহর যুবদলের – এডঃ মাসুদ, জেলা ছাত্রদলের – রাশেদ কবীর, তৈমুর, হাফিজ উল্লাহ,  সুমন, সানী(১), সানী(২), রুবেল, মহিলা দলের – স্মৃতি, শামসুন্নাহার, শামীমা, দিলারা প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান অবৈধ সরকারের সকল ষড়যন্ত্র ও মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান। – প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version