The voice of Brahmanbaria || Local news means the world is

ইসলামী ছাত্র খেলাফতের উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্দেগে আল্লামা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল (রহ), আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর (রহ) আল্লামা মুফতি নুরুল্লাহ (রহ), মুফতী ফজলুল হক আমিনী (রহ) আল্লামা রহমতুল্লাহ (রহ) এর স্মরণে বৃহস্পতিবার স্থানীয় পৌর মুক্ত মঞ্চ বেলা ১২ ঘটিকা হইতে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করিবেন আল্লামা আশেকে এলাহী ইব্রাহীমি সাহেব, প্রধান অতিথি হিসেবে আসন গ্রহন করিবেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা। হাফেজ মাও: আবুল হাসানাত আমিনী, আল্লামা মুফতি ফয়জুল্লাহ, মুফতি সাখাওয়াত হোসাইন, আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা সাজিদুর রহমান সহ দেশের শীর্ষ স্থানীয় উলামা মাশায়েখ বৃন্দ উপস্থিত থাকিবেন। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে শরীক হওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সর্ব স্তরের ইসলাম প্রিয় তৌহীদি জনতার প্রতি উদাত্ত্ব আহবান জানানো হল। প্রেস বিজ্ঞপ্তিি

Exit mobile version