
সভায় বক্তরা আশুগঞ্জ উপজেলা আওয়ামলীগের তৃর্ণমূল ভোটে নির্বাচিত কমিটি ভাঙ্গা গড়ার ষড়যন্ত্র নিয়ে ত্্রীব ক্ষোভ প্রকাশ করেন। এসময় জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থানকারী ও দল থেকে পদত্যাগকারী নেতাদের দিয়ে একটি পকেট কমিটি গঠন করায় ক্ষোভ প্রকাশ করা হয়। এসময় বক্তারা আরও বলেন যারা জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিরুদ্ধে অবস্থান করেছিল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রী সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। সভায় সর্ব সম্মতি ভাবে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা হাজী মাহবুবুর রহমান কে আহবায়ক, সাবেক সাধারন সম্পাদক মো. হানিফ মুন্সিকে যুগ্ন আহবায়ক-১, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে যুগ্ন আহবায়ক-২, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মাজুকে যুগ্ন আহবায়ক-৩ ও সম্মানীত সদস্য পদে সাবেক যুগ্ন সচিব এম ইসহাক ভুইয়া,বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক যুবলীগের কেন্দ্রীয় নেতা শাহ মফিজ, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক এড. কামরুজ্জামান আনছারি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক অধ্যক্ষ শাজাহান আলম সাজু, উপজেলা আওয়ামলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানসহ ৪১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়। পড়ে নতুন উপজেলা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকসহ সহযোগি সংগঠনের উদ্যোগে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।