The voice of Brahmanbaria || Local news means the world is

ইসলামী ব্যাংক কসবা শাখার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

কসবা প্রতিনিধি::   ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ  ব্রাহ্মণবাড়িয়ার কসবা শাখার উদ্যোগে ইসলামী ব্যাংক শাখা কক্ষে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র  বিতরণ করা হয়েছে ।
বুধবার বিকালে ব্যাংক শাখার ব্যবস্থাপক মো.মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  করেন ।
ইসলামী ব্যাংক কসবা শাখার সেকেন্ড ম্যানেরজার আনিসুর রহমান মোল্লার সঞ্চালনায় এই সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন  কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন সরকার, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যূান জহিরুল হক খান, কসবা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবকারক হোসেন চৌধুরী নাছির, বাংলাদেশ মানবাধিকার কমিশন কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম তবিবুর রহমান জীবন,ব্যবসায়ী এস এম আজাদ মানিক প্রমুখ।  দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল, সুয়েটার, চাদর বিতরণ করা হয়েছে।

Exit mobile version