
সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে দূর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আবুল হোসেন কিশোরগঞ্জের ভৈরব থানার আলী হোসেনের ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই আকরাম হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনডিলসহ আবুল হোসেনকে হাতেনাতে আটক করে।
আটক ব্যক্তির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।