The voice of Brahmanbaria || Local news means the world is

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সদর উপজেলা বিএনপির অভিনন্দন

প্রবাস ফেরত বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত দলের নবগঠিত কমিটি ও কমিটির সভাপতি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এ. বি. এম. মোমিনুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাহেদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক মোঃ আলী আজম।
বিবৃতিতে নেতৃবৃন্দ নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত দল এর সার্বিক সফলতা কামনার পাশাপাশি চলমান সরকার বিরোধী আন্দোলনে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে নবগঠিত এই কমিটি সক্রীয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।- প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version