The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ টিকেট কালোবাজারি আটক

প্রতিনিধি : আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ৪ টিকেট কালোবাজারিকে আটক করে। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামের আবুল কালাম (২৫), বিল্লাল মিয়া (৪০), মো. কাজল মিয়া (২৫) ও সরকার পাড়ার মো. জিয়া (৩৪)। এ সময় আটককৃতদের কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া-সিলেট রেলরুটের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৩টি টিকেট জব্দ করা হয়। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাক্ষণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক ও টিকেটগুলো জব্দ করে। আখাউড়া রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় পুলিশ হাতেনাতে তাদের আটক করে।

Exit mobile version