
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেলার নামে বেহায়াপনা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে পাঁচ সহস্রাধিক লোক। ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে প্যান্ডেল। দিয়েছে আগুন। আহত হয়েছে অন্তত দশ ব্যক্তি। পরিস্থিতি সামাল দিতে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল ঘটনাস্থলে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাজপুর গ্রামের মসজিদ মাদ্রাসার কমিটির গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কিছু প্রভাবশালী লোকের ব্যবস্থাপনায় শাহবাজপুর দ্বিতীয় গেইটে মহাসড়কের পাশে রয়েল ব্রিকস সংলগ্ন ফসলি মাঠে মেলার আয়োজন চলেছে। ওই গ্রামের বাসিন্ধা আবদুল হাইয়ের ছেলে আবদুর রহমান শরীফ উচ্চ আদালত থেকে মেলা করার অনুমতি নেওয়ার কথা জানিয়েছেন। ইতিমধ্যে মেলা পরিচালনা কমিটি ও প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে সেখানে। বিষয়টিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে শাহবাজপুরে বিরাজ করছে টানটান উত্তেজনা। মেলা বন্ধের প্রতিবাদ চললেও থেমে নেই কাজ। গত দুইদিন ধরে চলছে মেলায় প্যান্ডেল তৈরীর কাজ। আর তা দেখে ফুলেফেপে উঠছে স্থানীয় আলেম ওলামা ও সাধারন লোকজন। গতকাল বিকেলে শাহবাজপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে থেকে আমরা মুক্তিযোদ্ধার সন্তান নামক সংগঠনের যুগ্ম আহবায়ক ও ইউপি যুবলীগের সম্পাদক রাজিব আহমেদ রাজ্জির নেতৃত্বে মেলার নামে বেহায়াপনার উদ্যোগ বন্ধের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ গ্রহন করেন স্থানীয় আলেম ওলামা ও আশপাশের ১০-১২ টি গ্রামের পাঁচ সহ¯্রাধিক লোক। ফলে এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মিছিলটি দ্বিতীয় গেইট অতিক্রম করার সময় বিক্ষুদ্ধ লোকজন আচমকা মেলাস্থলে ঢুকে যায়। তারা মেলার বেশ কয়েকটি প্যান্ডেল ভাংচুরের পর আগুন জ্বালিয়ে দেয়। প্যান্ডেলে ব্যবহ্নত অনেক গুলো বাঁশ নিয়ে যায় বিক্ষুদ্ধ লোকজন। প্রতিপক্ষের হামলায় দশজন আহত হওয়ার কথা জানিয়েছেন প্রতিরোধ কমিটির লোকজন। পরে স্থানীয় বাস ষ্ট্যান্ডে এসে পথ সভায় মিলিত হয় লোকজন। বক্তব্য রাখেন- মাওলানা আবদুর রহমান কাসেমী, মুফতি সামছুল আলম, রাজিব আহমেদ রাজ্জি, হাজী নিয়ামত উল্লাহ, সর্দার দুধু মিয়া, হাজী বিল্লাল মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল খায়ের, শাহ আলম কিরন ও মোঃ আসলাম প্রমূখ।