The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত

প্রতিনিধি::ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মহিলা-(২৫) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকাল ৮টার দিকে কুট্টাপাড়া খেলার মাঠের কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞতনামা মহিলা ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে  পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মোঃ আব্দুর নুর জানান, নিহত  মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Exit mobile version