The voice of Brahmanbaria || Local news means the world is

মাটি কাটা নিয়ে বিরোধ::দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৬ , আটক ৪

নিজস্ব প্রতিবেদক ::গতকাল বুধবার জমিতে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের লোকদের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুলতলা এবং কোড্ডা গ্রামের লোকজনের। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে। জানা যায়, দুপুরে জারুলতলা গ্রামে জমিতে মাটি কাটা নিয়ে জারুলতলা গ্রামের জসিমের সঙ্গে পাশের কোড্ডা গ্রামের জহিরের কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে

Exit mobile version