The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে সিডিসি স্কুলে আলোচনা সভা ও মিলাদ

কসবা প্রতিনিধি ঃ কসবা উপজেলা কেন্দ্রস্থল অবস্থিত সিডিসি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদেও শিক্ষা সমাপনি উপলক্ষে গত ২১ নভেম্বর সকালে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল প্রতিষ্ঠাতা মোঃ সোলেমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জিয়াউল হক সিকদার,বিশেষ অতিথি ছিলেন কস বা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা,ব্রাহ্মণবাড়িয়া ফিচার সম্পাদক লোকমান হোসেন পলা, শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুলের সহ প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা,শিক্ষার্থী মুফিদা আক্তার,আবদুল্লাহ,আল সাদী। মিলাদ পরিচালনা ও দোয়া করেন যথাক্রমে মুফতী মাওলানা আব্দুল হান্নান,হাফেজ মাওলানা মুহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে ৭৭ জন শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।  

Exit mobile version