The voice of Brahmanbaria || Local news means the world is

মুক্তিযুদ্ধের বিজয় মেলার প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম শ্রাবণ ::আগামী ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর প্রর্যন্ত  ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক প্রস্তুতি কমিটির সভা গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রস্তুতি কমিটির সদস্য সচিব জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন অর রশিদ দুলাল। এতে আলোচনায় অংশ গ্রহন করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, আবদুল মান্নান সরকার, মনজুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ রতন মিয়া, মজিবুর রহমান বাবুল, এড. মাহবুবুল আলম খোকন, আব্দুর নুর, আল আমিন শাহীন, মনির হোসেন, আলী আসিফ গালিব, মোঃ শাহ আলম, মোঃ জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম আজিজুল ইসলাম মুসা, আবু হোরায়রাহ, বিষœুপদ দেব, রতন কান্তি দত্ত, আল মামুন, রেজাউনুল হক মনি, এম.সাইদুজ্জামান আরিফ, আব্দুল বাছির দুলাল, হাবিবুর রহমান পারভেজ, নির্জয় হাসান সোহেল, মানিরুল ইসলাম শ্রাবণ প্রমুখ। সভায় মেলা স্বার্থক ভাবে সমাপ্ত করতে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

Exit mobile version