The voice of Brahmanbaria || Local news means the world is

আজ সাবেক সাংসদ লুৎফুল হাই সাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

গণপরিষদের সদস্য, সংবিধানের অন্যতম প্রণেতা, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, তিন নম্বর গেরিলা সেক্টরের উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর আসনের এমপি লুৎফুল হাই সাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতা গ্রামে কবরস্থানে কবর জিয়ারত, সুহাতা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কোরআন পাঠ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

Exit mobile version