
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, নারী নির্যাতন ও দুর্নীতি প্রতিরোধের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে ত্রিপুরায় বৃহস্পতিবার বন্ধ ডাকা হয়। বন্ধের কারণে ত্রিপুরায় গাড়ি চলাচল করতে পারবে না বলে মাছ রপ্তানিতে অনীহা প্রকাশ করেছেন সেখানকার ব্যবসায়ীরা।